রাণীনগরে মঙ্গলবার হরতাল জামায়াতের
জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার নওগাঁর রানীনগর উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে দলটি।
সোমবার সন্ধ্যায় রানীনগর উপজেলা জামায়াতের সাংগাঠনিক ও প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন এ ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদের জানান, পুলিশ অন্যায়ভাবে জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাই মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডাকা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার হরতাল চলাকালে মিছিল শেষে বাড়ি ফিরছিলেন জামায়াত নেতাকর্মীরা।
সকাল ১১টার দিকে পুলিশ কুতকুতিতলা থেকে রাণীনগর থানা জামায়াতের সাবেক নায়েবে আমিরসহ ১০ জনকে গ্রেপ্তার করে।
