নাটোরে সোমবার বিএনপির হরতাল
বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে তার জেলা নাটোরে সোমবার হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
লিখিত বক্তব্যে আমিনুল অভিযোগ করেন, রুহুল কুদ্দুসকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ হত্যা মামলায় আসামি করে গত এক বছর ধরে কারাবন্দি রাখা হয়েছে।
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ‘অপতৎপরতার’ কারণে দুলু মুক্ত হতে পারছেন না বলেও তিনি অভিযোগ করেন।
আমিনুল বলেন, “এরপরও দুলুকে মুক্তি দেওয়া না হলে নাটোরে অবিরাম কঠোর কর্মসূচি দেয়া হবে।”
২০১২ সালের ৮ ডিসেম্বর রাতে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারের নাটোরের বাসার সামনে গুলিবিদ্ধ হন শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ কর্মকার। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোর্তুজা আলী একটি মামলা করেন এবং জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলুকে গ্রেপ্তার করে পুলিশ।
আমিনুল জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় দুলুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে।
