আশুলিয়ায় তিন গাড়িতে আগুন
আশুলিয়ায় অবরোধকারীরা তিনটি গাড়িতে আগুন দিয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় একটি হিউম্যান হলারে আগুন দেয় অবরোধকারীরা।
রাত সোয়া ৮টার দিকে ঘোষবাগ এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।
এছাড়া একই সময়ে জিরাব এলাকায় আঞ্চলিক পরিবহনের একটি বাসে আগুন দিলে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তাই বাসটির তেমন ক্ষতি হয়নি।
তিনি আরো জানান, যানবাহনের আগুন দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
