২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

স্নাতক (সন্মার) শ্রেণির পরীক্ষার ফরম পূরণের জন্য লাইনে দাঁড়নো নিয়ে রাজশাহী কলেজে ছাত্রলীগ-পুলিশ ও ছাত্রদলের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার দুপুরে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এ সময় একটি হোস্টেলে ভংচুর এবং ছাত্রদলের তিন কর্মীকে কুপিয়ে আহত করা হয়।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শহীদুল ইসলাম ডানো ও রাজীব উদ্দিন, রসায়ন বিভাগ, চতুর্থ বর্ষ এবং জয়নুল আবেদীন, অর্থনীতি বিভাগ, ৩য় বর্ষের ছাত্র।

তারা তিনজনই ছাত্রদল কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে রাজশাহী কলেজে অনার্স ফরম পূরণের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মী মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধওয়া ও সংঘর্ষ বেধে যায়।

পরে ছাত্রদলকর্মীরা কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিলে সেখানে পুলিশের সঙ্গে তাদের দ্বিতীয়দফা সংঘর্ষ হয়।

এরপর ছাত্রলীগকর্মীরা কলেজ হোস্টেলে গিয়ে ছাত্রদলকর্মীদের কক্ষ ভাংচুর এবং তিনজনকে কুপিয়ে আহত করে।

পরে ছাত্রদলকর্মীরা হেতেম খাঁ এলাকায় অবস্থান নিলে সেখানে পুলিশের সঙ্গে তাদের তৃতীয় দফা সংঘর্ষ।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, লাইনে দাঁড়ানেকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।