২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশীল সমাজ বিভ্রান্তি তৈরি করছে: সুরঞ্জিত

নির্বাচন নিয়ে সরকার ইতিবাচক উদ্যোগ নিলেও সুশীল সমাজ জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 06:21 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শুক্রবার বেলা ১১টায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সর্বদলীয় সরকার গঠনে সরকার ইতিবাচক উদ্যোগ নিচ্ছে। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা সেটি বিবেচনা না করে কুটতর্কে লিপ্ত হচ্ছেন। এতে জাতি বিভ্রান্ত হচ্ছে।”

নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

সুরঞ্জিত বলেন, মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়ে দেশের রাজনৈতিক সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছেন আর বিএনপি সংবিধানের দোহাই দিয়ে আলোচনার পথে বাঁধা তৈরি করছে। দেশের স্বার্থে বিএনপিকে সরকারের নেয়া সব পদক্ষেপ মেনে নেয়ার আহ্বান জানান তিনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইশতিয়াক হোসেন দিদার, মহাসচিব হুমায়ন কবির মিজি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি চিত্ররঞ্জন দাস প্রমুখ।