২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার ধুনটে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

হরতালকারীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বগুড়ার ধুনটে যুবদলের এক নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

ধুনট থানার ওসি মোবারক হোসেন জানান, মঙ্গলবার রাতে ধুনট সদর থেকে পৌর যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিন (৩৮) ও বিএনপিকর্মী আলমাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

এদের মধ্যে মাটিকোড়া গ্রামের আফাজকে হুকুমআলী বাসস্ট্যন্ড থেকে এবং ধেরুয়াহাটী গ্রামের আলমাসকে মথুরাপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতে পাঠানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি। 

পুলিশ জানায়, গত সোমবার হরতালের দ্বিতীয় দিনে একটি মিছিল থেকে পুলিশের দিকে ককটেল ও ঢিল ছোড়া হয়।

ধুনট থানার এসআই এনায়েত কবির ওই দিনই এ বিষয়ে মামলা দায়ের করেন।