চট্টগ্রামে ‘নিরুত্তাপ’ হরতাল
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বিরোধীদলের ডাকা চার দিনের হরতালের তৃতীয় দিন চট্টগ্রামে পার হয়েছে অনেকটা উত্তাপহীন।
হরতালে অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার নগরীতে যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। ব্যক্তিগত পরিবহন কম দেখা গেলেও গণপরিবহনের চলাচল ছিল স্বাভাবিক।
এদিন নামিসন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে বিএনপিও তার অঙ্গ সংগঠনগুলো হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করছে।
এদিকে, জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যাংক বীমার পাশাপাশি পোশাক কারখানায় কাজকর্মও ছিল স্বাভাবিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বহদ্দারহাট মোড়ে একটি মিনি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।
তবে বাসে আগুন দেয়ার ঘটনাটি ‘গুজব’ বলে দাবি করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শহিদুল্লাহ।
তিনি বলেন, নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
