২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে এক ছাত্রলীগনেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 01:18 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার রাত সাড়ে এগারটার দিকে আমিরাবাদের পুরাতন বিওসি নামক স্থানে মাহবুবুর রহমান বাপ্পি (২২) নামে ওই ছাত্রলীগনেতাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বাপ্পি একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয়দের ধারণা, শিবিরের সন্ত্রাসীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বাপ্পিকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয় লোকজন জানায়, শিবিরের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।