২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ নভেম্বর থেকে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

বিরোধী দলের আন্দোলনের মধ্যেই আগামী নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 10:10 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

আগামী ১০ নভেম্বর থেকে তা বিক্রি শুরু হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নৌকা প্রতীকে প্রার্থী হতে ইচ্ছুকরা ২৫ হাজার টাকা দিয়ে এই আবেদন ফরম কিনে ১০ নভেম্বর থেকেই জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

“দলীয় গঠনতন্ত্রের বিধি-বিধান এবং রাজনৈতিক দলবিধি অনুযায়ী নির্বাচনে যোগ্য, বিবেচিত ব্যক্তিরা এই মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।”

গণপ্রতিনিধিত্ব আদেশে আগে নির্বাচনে প্রার্থী হতে হলে ওই দলে ন্যূনতম তিন বছর থাকার বাধ্যবাধকতা ছিল। কিন্তু সম্প্রতি ওই বিধানটি সংশোধন হয়েছে।

সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে নির্বাচনকালীন নির্দলীয় সরকার না হলে নির্বাচন প্রতিহত করার হুমকি রয়েছে বিরোধী দলের।

পুরনো খবর:

প্রার্থী পছন্দ না হলেও ভোট চাইতে হবে: শেখ হাসিনা
নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকল আওয়ামী লীগ