২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করেছেন মওদুদ

দেশে ফিরে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির নেতা মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 11:23 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

চিকিৎসার জন্য লন্ডন যাওয়া মওদুদ রোববার দেশে ফেরেন। সোমবার রাত ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাড়িতে যান তিনি।

মওদুদের একান্ত সহকারী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “স্যার রোববার দেশে ফিরেছেন। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ।”

গত ১২ অক্টোবর চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ।

গত ৬ অক্টোবর গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চারদিন পর তিনি বাড়িতে ফিরলেও পরে চিকিৎসার জন্য বিদেশ যান।