২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা এখন খালেদার টেলিফোনের অপেক্ষায়

আগামী নির্বাচন নিয়ে আলোচনার জন্য টেলিফোন করেও না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ফিরতি কলের অপেক্ষায় রয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রাজনৈতিক সঙ্কটের আশঙ্কায় জনমনে উৎকণ্ঠার মধ্যে শনিবার দুপুরে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রী টেলিফোন করেন বলে তার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানিয়েছেন।

শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ  দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে তার রেড টেলিফোনে বিরোধীদলীয় নেতাকে ট্রাই করেছেন। কিন্তু উনাকে পাওয়া যায়নি।”

তবে বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রীর চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

গণভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একজন কর্মকর্তা টেলিফোন করে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন। 

“তাকে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে প্রধানমন্ত্রী দলের পার্লামেন্টারি পার্টির সভায় যোগ দেবেন। চাইলে ৬টার মধ্যে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে টেলিফোন করতে পারেন। প্রধানমন্ত্রী ৬টা পর্যন্ত খালেদা জিয়ার ফোনের অপেক্ষায় থাকবেন।”

পুরনো খবর:

১৪ দলের বৈঠকে সুরঞ্জিতের সমালোচনা
‘খালেদাকে হাসিনার ফোন সন্ধ্যার পরই’