২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুড়িগুড়ি বৃষ্টিতে চট্টগ্রামে দুপক্ষের সমাবেশ

গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই চট্টগ্রামে একই সময়ে ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 04:53 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

বেলা ৩টায় নগরীর কাজীর দেউড়ী মোড়ে ১৮ দলীয় জোট এবং শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে।

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ১৮ দলীয় জোটের সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, জাফরুল ইসলাম চৌধুরী, গোলাম আকবর খন্দকান ও নগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলাম উপস্থিত রয়েছেন।

এই সমাবেশে বিরোধী জোটের কয়েক হাজার নেতাকর্মীর মধ্যে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপস্থিতি সবকিছু ছাপিয়ে গেছে।

একই সময়ে নগর আওয়ামী লীগের সভাপতি মহীউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শহীদ মিনারে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে।

একই সময়ে দুটি সমাবেশের কারণে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরজার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।