২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর যাচ্ছেন খালেদা

স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 11:36 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুই মাস আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তবে তার ওই সফরের ভিন্ন উদ্দেশ্য ছিল বলে তখন দাবি করেছিলেন আওয়ামী লীগ নেতারা।

খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হবে।

সর্বশেষ গত জুলাই মাসে বিরোধীদলীয় নেতা স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।

“চিকিৎসকরা আবার স্বাস্থ্য পরীক্ষার জন্য যে সময় দিয়েছিলেন, তারই অংশ হিসেবে বিরোধীদলীয় এবার যাচ্ছেন,” বলেন প্রেসসচিব।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৩ অক্টোবর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন।

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত আলবার্ট কনজে মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

রাষ্ট্রদূত রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেছেন বলে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানিয়েছেন।

পুরনো খবর:

এরশাদ-খালেদা বৈঠকের খবর ভিত্তিহীন: বিএনপি