‘সুবিচার’ পাননি সাকা, বিক্ষোভ কর্মসূচি বিএনপির
সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় নিয়ে এক দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি।
একাত্তরে গণহত্যার দায়ে দলের স্থায়ী কমিটির সদস্যের মৃত্যুদণ্ডের রায়ের পরদিন বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
