রংপুরে জনসভার পর বগুড়ায় ফিরলেন খালেদা
রংপুরে জনসভা করে বগুড়ায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাজশাহীতে জনসভা করবেন তিনি।
রোববার বিকালে রংপুরে জনসভা করে রওনা হয়ে রাতে বগুড়া সার্কিট হাউজে পৌঁছেন বিরোধীদলীয় নেতা। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সেখানে ছিলেন।
বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বগুড়া সার্কিট হাউজে থেকে সোমবার রাজশাহীতে জনসভায় যাবেন বিএনপি চেয়ারপারসন।
রংপুর থেকে বগুড়া ফেরার পথে তাজহাট জমিদার বাড়ি পরির্দশন করেন খালেদা জিয়া। তার আগে রংপুরের মুন্সিপাড়ায় হজরত কেরামত আলী (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
জিলা স্কুল মাঠে জনসভার পর সার্কিট হাউজে রংপুরের বিএনপি নেতাদের সঙ্গে কথা কথা বলেন খালেদা জিয়া।
