জীবন দিয়ে হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা: আমান
জীবন দিয়ে হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান।
সোমবার বিকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ বলেন, সরকার বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা দিয়েও তত্ত্বাবধায়ক ইস্যু থেকে সরাতে পারবে না।
“বর্তমান প্রধানমন্ত্রী জানেন তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগ সারা দেশে ১০টির বেশি আসন পাবে না। তাই তারা তাদের তৈরি ফরমূলায় নির্বাচন দিতে যাচ্ছে।”
আসছে ঈদের পরই এ ইস্যুতে আন্দোলন বেগবান করার ঘোষণাও দেন তিনি।
“এ সময় দেশের প্রতিটি মহাসড়ক বন্ধ করে দেয়া হবে । শেখ হাসিনার কথায় দেশ চলবে না, চলবে বেগম খালেদা জিয়ার কথায়।”
ঢাকা জেলার বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাভারের সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ধামরাইয়ের সাবেক সাংসদ জিয়াউর রহমান খানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
