২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে জামায়াতকর্মী বাবা-ছেলে গ্রেপ্তার

গাড়ি ভাংচুরের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জামায়াতে ইসলামীর দুই কর্মী গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 04:16 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

তারা হলেন- হুমায়ন কবির (৫৫) ও তার ছেলে জুয়েল(২২)।

শুক্রবার ভোরে উপজেলার পূর্ব আমিরাবাদে নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব ৭-এর স্টাফ অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তার দুজনই জামায়াতের সক্রিয় কর্মী। বৃহস্পতিবার রাতে এবং বিভিন্ন সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তারা জড়িত ছিল।

র‌্যাব কর্মকর্তা বলেন, দীর্ঘ দিন ধরে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মুখোশ পড়া কিছু দুর্বৃত্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়াজি পাড়া এলাকায় বেশ কিছু যাত্রীবাহী বাস ও যানবাহনে ভাঙচুর চালায়।