২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন যাচ্ছেন ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোরে লন্ডন যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 03:01 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ ‘হাউজ অফ লর্ডস’র উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেবেন তিনি।

মির্জা ফখরুল বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও ব্যারিস্টার নওশাদ জমির।

শমসের মবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাউজ অব লর্ডস বাংলাদেশে দুই বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগকে সেমিনারে আমন্ত্রণ জানিয়েছে।

সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের বিমানে মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা  লন্ডন রওনা হবেন।