২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করলেন মান্নান

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এম এ মান্নান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 07:56 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

রোববার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের প্রধানের সঙ্গে দেখা করে ফুলের তোড়া তুলে দেন নবনির্বাচিত মেয়র।

এ সময় খালেদা জিয়া এই বিজয়ের জন্য গাজীপুরবাসীকে অভিনন্দন জানান।

শনিবার আয়তনে দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা এমএ মান্নান ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে এক লাখ ছয় হাজার ৫৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

সাক্ষাতের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, শ্রমিক নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।