২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিবিরের মিছিল থেকে গাড়ি ভাংচুর

নারায়ণগঞ্জ শহরে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাংচুর করেছে ইসলামী ছাত্র শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে শহরের কালীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তি দাবিতে বুধবার সারাদেশে ডাকা হরতালের সমর্থনে শহরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে থেকে লাঠিসোটা নিয়ে মিছিল বের করে শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী।

এ সময় তারা সিরাজউদ্দৌলা সড়কে কয়েকটি যান ভাংচুর করে এবং সড়কের কয়েকটি স্থানে পেট্রোল ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে শিবিরকর্মীরা পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।