রোববার নারায়ণগঞ্জে আধাবেলা হরতাল
রোববার আধাবেলা হরতাল ডেকেছে নারায়ণগঞ্জ বিএনপি।
সংঘর্ষের মামলায় দলের নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।
তৈমুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিশ্বাস আদালত নিজেও জানে বিএনপির লোকজন হেফাজতের ঘটনায় জড়িত না। তারপরও বিএনপির লোকজনকে হয়রানি করা হচ্ছে।
“নেতাকর্মীদের জামিন বাতিল করে দেয়ায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ডাকা হরতালে সমর্থন দিয়েছে জেলা বিএনপি।”
