২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে জনগণের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় কমনওয়েথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 06:27 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার রাতে সংস্থাটির মহাসচিব কমলেশ শর্মা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে একথা বলেন।

বৈঠকে থাকা বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের ঐতিহাসিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

“কমনওয়েলথ চায়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। গণতান্ত্রিক ধারায় মানুষের ইচ্ছার প্রতিফলিত হোক।”

মঙ্গলবার রাতে সোনারগাঁও হোটেলে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল কমলেশ শর্মার সঙ্গে বৈঠক করেন।

শমসের মবিন জানান, বিএনপি কমনওয়েলথের সঙ্গে সম্পর্কে জোরদার করতে চায়। এজন্য বিদ্যমান সম্পর্ক মূল্যায়ন করে বৈঠকে এই আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আগামীতে কিভাবে বাংলাদেশ লাভবান হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

দশম কমনওয়েথ নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকায় আসেন কমলেশ শর্মা।

বৈঠকে ফখরুলের সঙ্গে শমসের মবিন ছাড়াও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।