এই হার অশনি সংকেত: মুহিত
জাতীয় নির্বাচনের আগে চার সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিতদের হার দলের জন্য ‘অশনি সংকেত’ বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নির্বাচনের পরদিন এই নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “আমি ভেবেছিলাম ওঠানামা হবে। আগের নির্বাচনে চারটিই আমরা পেয়েছিলাম, এবার তারাও (বিরোধী দল) কিছু পাবে।”
এই পরাজয়ের বিশ্লেষণে মুহিত বলেন, “আমি সিলেটে গিয়েছিলাম, সেখানে সবার মধ্যে দেখেছি একটা ভাব- জিতবো। আমি ২০ ঘণ্টা সেখানে ছিলাম, কোনে কাজ দেখিনি।
“সবার ধারণা আমরাই জিতবো। কিন্তু বুঝতে হবে, ‘ইলেকশন ইজ নট সিম্পল’, এটা অর্থনীতির হিসাবের মতো নয়, এখানে অন্যান্য হিসাবও আছে।”
রোববার সিরডাপ মিলনায়তনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের বাজেট পরবর্তী আলোচনা সভায় অংশ নেন অর্থমন্ত্রী, সেখানে নির্বাচন নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।
