২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বুলবুলকে অবাঞ্ছিত ঘোষণা জাপার

এইচ এম এরশাদকে কটূক্তি করায় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক ফোরামের মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার সন্ধ্যায় মহানগরীর গণকপাড়া এলাকায় দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু।

বাচ্চু বলেন, রোববার রাতে একটি টেলিভিশনে নির্বাচনী সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যানকে কটূক্তি করেছেন বুলবুল।

“এরশাদকে স্বৈরাচার বলে তিনি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন,” বলেন তিনি।

ওই বক্তব্যের জন্য বিএনপি নেতা বুলবুলকে ক্ষমা চাইতেও আহ্বান জানিয়েছেন জাপা নেতারা।