নির্বাচন কমিশন একটি দলের আস্থাভাজন: নোমান
বরিশালে নির্বাচন কমিশন একটি বিশেষ দলের ‘আস্তাভাজন’ হিসাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।
রোববার বিএনপির কেন্দ্রীয় এ ভাইস চেয়ারম্যান বলেন, “বরিশালে নির্বাচন কমিশন একটি দলের আস্থাভাজন। যে সব প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে তারাও নিরপেক্ষ নন, তারা সবাই শওকত হোসেন হিরনের অনুসারী।”
এ সময় নোমান নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য সেনা বাহিনী মোতায়েনের দাবি জানান।
বিকালে শহরের অশ্বিনী কুমার টাউন হলে ১৮ দলের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের পক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আব্দুল্লাহ আল নোমান।
এ নির্বাচনে মহাজোটের মেয়র প্রার্থী হিসাবে লড়ছেন শওকত হোসেন হিরন।
