ড্যাব নেতা জাহিদ কারামুক্ত
হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
ড্যাব নেতা জাহিদ জামিনে মুক্ত
দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ১২টা ৪৫ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাহিদ।
কারাগারের ফটকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ড্যাবের সদস্য চিকিৎসকরা।
গত ১১ মাচ দলের নয়া পল্টনের কার্যালয়ে পুলিশি অভিযানের সময় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গ্রেপ্তার হন জাহিদ। ২৪ মার্চ রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
২১ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পেলে তাকে আরো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার সর্বশেষ তৃতীয় মামলায় জামিন তিনি।
বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও সালাহউদ্দিন আহমেদ জামিন মুক্ত হন।
