২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে রোববার হরতাল

কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় রোববার আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 09:47 AM

Updated : 25 Apr 2022, 06:48 PM

শনিবার নোয়াখালী জেলা শিবির সভাপতি নেয়ামত উল্যা সাকের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, গ্রেপ্তার শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিকের বাড়ি ফেনী এবং দপ্তর সম্পাদক আতিকুর রহমানের বাড়ি লক্ষ্মীপুর হওয়ায় এ হরতাল ডাকা হয়েছে।