২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আ. লীগের বিভাগীয় সভা

শুক্রবার দুপুরে মহানগরীর বাইরে কাটাখালি চিনিকলের ট্রেনিং সেন্টারে এ সভায় সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, যেহেতু সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে, সে কারণে নগরীর বাইরে বৈঠক হয়েছে। নগরীতে বৈঠক করলে আচরণবিধি লঙ্ঘন হতো।

“স্বাভাবিকভাবেই এখানে দলীয় আলোচনার মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে,” বলেন হানিফ।

আগামী সংসদ নির্বাচনে স্থানীয় নেতার্মীদের কার কী দায়িত্ব থাকবে সে বিষয়ে দিক-নির্দেশনা দিতেই এ সভার আয়োজন করা হয়েছে, বলেন হানিফ।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় মাহাবুবুল আলম হানিফ ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধূরী, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদ আল মাহমুদ স্বপন, রংপুর

বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।