২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল গোয়েন্দা পুলিশের ৪ সদস্য প্রত্যাহার

ছিনতাইয়ের অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও এএসআইসহ দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।  

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

এরা হলেন পরিদর্শক মাসুমুর রহমান, এএসআই রফিকুল ইসলাম, কনস্টেবল শান্তিরাম পাল ওরফে শান্ত ও সাইদুল ইসলাম ওরফে সাইদ।

মহানগর ডিবির সহকারী পুলিশ কমিশনার রিয়াজ হোসেন বলেন, মঙ্গলবার রাতে এদের পুলিশ লাইনে নেয়া হয়েছে।

তিনি বলেন, মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আতিকুর রহমান মিয়াকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

তিনি বলেন, সোমবার সকালে ঢাকা-বরিশাল রুটের একটি নৌযান থেকে তিন ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছে ১২ লাখ টাকা পায় তারা।

তিন ব্যাবসায়ীকে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলায় জড়ানো হবে বলে হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা রেখে ছেড়ে দেয় তারা।

তদন্ত প্রতিবেদন খুব তাড়াতাড়ি পাওয়া যাবে উল্লেখ করে এসি রিয়াজ আরো বলেন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।