২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সদরের তিন ইউপি নির্বাচন সম্পন্ন

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 05:23 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

সোমবার রাত সোয়া ১২টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের উপস্থিতিতে সদর উপজেলা চত্বরে ফল ঘোষণা করা হয়।

বেসরকারিভাবে নির্বাচিত তিন চেয়ারম্যান হলেন মির্জাপুরে মোশাররফ হোসেন দুলাল, ভাওয়াল গড়ে মো. সালাউদ্দিন সরকার  ও পিরুজালীতে মো. সাইফুল্লাহ সরকার মঞ্জু।

প্রশাসনিক ও ইউনিয়ন পরিষদ বিভাজন নিয়ে জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ১০ বছর পর সোমবার  এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন হল।