২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির রিমান্ডে

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামির আমির জাফর সাদেককে জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি মামলায় জাফর সাদেককে পুলিশ ১০ দিন করে হেফাজতে নেয়ার আবেদন করেছিল। আদালত পুলিশ হত্যা মামলায় দুই দিন ও ভাংচুর মামলায় একদিনের আবেদন মঞ্জুর করেন।

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতা পরিকল্পনার অভিযোগে গত ২৫ এপ্রিল নগরীর মেহেদীবাগ এলাকা থেকে জাফরকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলাসহ বিভিন্ন স্থানে তাণ্ডব ও সংখ্যালঘু সম্পদ্রায়ের উপর হামলা চালায় জামায়াত-শিবির নেতাকর্মীরা।

এসময় জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা লোহাগাড়ায় এক পুলিশ সদস্যকেও হত্যা করে।

পুলিশ হত্যা ও পুলিশের ওপর হামলা এবং লোহাগাড়ার আমিরাবাদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়।