২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

জামায়াতে ইসলমের ডাকা হরতালে বন্দর নগরীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 05:41 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

নগরীর বিভিন্ন সড়কে অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রধান সড়কগুলোতে গণপরিবহণ চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে সিনেমাপ্যালেস এলাকায় কাগজ ও আবর্জনা জড়ো করে এতে আগুন দেয় শিবির কর্মীরা। নগরীতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায় নি।

সকাল সোয়া সাতটা থেকে আটটার মধ্যে নগরীর রাইফেলস ক্লাব, রহমতগঞ্জ এবং বাকলিয়া এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াতকর্মীরা।

নগরীর দেওয়ান বাজার এলাকায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অফিস এলাকায় গিয়ে কোনো নেতাকর্মীর দেখা পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার দুপুরে নগরীর মেহেদীবাগ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর আমির জাফর সাদেককে। এর প্রতিবাদে রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে অর্ধদিবস হরতালের ডাক দেয় জামায়াত ইসলামী।

নগরীর ব্যাংক বীমা ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।