দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা
দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসেছেন খালেদা জিয়া।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৯টায় এই বৈঠক শুরু হয়েছে।
স্থায়ী কমিটির বৈঠকের পর ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বিরোধী দলীয় নেতা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, “দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা, বিশেষ করে সাভারে ভবন ধসে ব্যাপক মানুষের প্রাণহানির ঘটনা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।”
স্থায়ী কমিটির বৈঠকে আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান উপস্থিত আছেন।
