১৮ দলীয় জোটের বৈঠক বিকেলে
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঠিক করতে বিকেলে ১৮ দলীয় জোটের মহাসচিবদের জরুরি বৈঠকে ডেকেছে বিএনপি।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রোববার বিকাল ৪টায় এই বৈঠক হবে।
"নতুন কর্মসূচিসহ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে।"
সর্বশেষ গত ১৬ এপ্রিল মহাসচিব পর্যায়ের বৈঠকে ১৮ এপ্রিল ঢাকায় নয়া পল্টনে নিখোঁজ ইলিয়াস আলীসহ গুম হয়ে যাওয়া নেতাদের সন্ধান, আটক নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
জোট নেতারা জানান, আটক নেতাদের মুক্তির বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে বিবেচনা রেখে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।
