২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ের কাছে হাতবোমার বিস্ফোরণ

হরতালে সারা দিন শান্ত থাকলেও সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কাছে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মাত্র ৫০ গজ দূরে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান।

Image
মঙ্গলবার হরতালের মধ্যে সকাল থেকেই থেকে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।

মঙ্গলবার হরতালের মধ্যে সকাল থেকেই থেকে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।

গাজী ভবনের সামনের মসজিদ গলিতে হাতবোমার বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পথচারীরা এদিক-ওদিক ছুটতে থাকে।

ভোর ৬টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হলেও সারা দিন ওই সড়কে কোনো বিস্ফোরণ বা সংর্ষের ঘটনা ঘটেনি। সারা দিন বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদেরও তেমন উপিস্থিতি দেখা যায়নি।

বিস্ফোরণের পরপরই পুলিশ ওই গলিতে যায়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে ৩৬ ঘণ্টার এই হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।