২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলের দিকে তাকিয়ে ইসি

আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে সোমবার ইসির এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি প্রকাশিত হয়।

নওগাঁ-৫ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণার সময় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “নির্বাচন অনুষ্ঠানের সময়ের জন্য বড় দুটি জোটের আলাপ-আলোচনার দিকে তাকিয়ে আছে কমিশন।”

সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ায় এখন আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে।

সংবিধান অনুযায়ী তা-ই করতে হবে নির্বাচন কমিশনকে।

Image
‘দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব ইসির নয়’

‘দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব ইসির নয়’

“আইন মোতাবেক আগামী সংসদ নির্বাচনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে,” বলেছেন সিইসিও।

তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি।

দুই দলের অনড় অবস্থানের মধ্যে সংলাপের কথা উঠলেও তাতে এখন পর্যন্ত সাড়া দেখা যায়নি।

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে শিগগিরই ‘রাজনৈতিক সমাধান’ আসবে বলে আশা করে আসছেন সিইসি।

“তবে বড় দুই দলকে আলোচনার বসানোর দায়িত্ব নির্বাচন কমিশনের নয়,” মন্তব্য করে তিনি কিছুদিন আগেও বলেন, সংসদেই তার সমাধান হবে।

প্রধান বিরোধী দল বিএনপি গত মাসে প্রস্তাব দেয়, নির্বাচনে সেনা মোতায়েন নিশ্চিতের পাশাপাশি বিচারিক ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ‘আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায়’ সংশোধনী আনতে হবে।

বিএনপির প্রস্তাব প্রসঙ্গে সিইসি বলেন, “আরপিও’র সংশোধনী প্রস্তাব চূড়ান্তে আমাদের হাতে আরো সময় আছে। তাদের প্রস্তাব আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছি। এখনো সময় রয়েছে।”

পুরনো খবর:

‘দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব ইসির নয়’