২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

ভোলার লালমোহনে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে ওসিসহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বলেন, লালমোহন বাজারে ছাত্রলীগের কর্মীরা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদারকে মারধর এবং তার মটর সাইকেল ভাঙচুর করে।

‘এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হন।’

এ সংবাদে ছাত্রদল, যুবদলসহ বিএনপি’র কর্মীরা এক হয়ে ছাত্রলীগের অফিস ভাঙচুর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে লালমোহন থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ শুর হয়।

এতে ওসি মিজানুর রহমানসহ দুই দলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, লালমোহনে বিএনপি আওয়ামী লীগ-সংঘর্ষে লালমোহন থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।