অনির্দিষ্টকালের হরতাল ঘোষণা ঠাকুরগাঁওয়ে
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
রোববার সন্ধা ৬টা থেকে হরতাল চলবে বলে ঠাকুরগাঁও চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান ও যুবদল আহ্বায়ক মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পাঁচটি ট্রাক, আটটি মোটরসাইকেল, তিনটি মিনিবাস ভাংচুর করে।
গত ২ মার্চ বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষ এবং গাড়িতে আগুন ও ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদসহ বিএনপি শীর্ষ পর্যায়ের আট নেতাকে রোববার কারাগারে পাঠায় আদালত।
তারা আত্মসমর্পণ করে আদালতে জামিন চেয়েছিলেন।
