২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট নেতাদের সঙ্গে বসছেন খালেদা

আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে ১৮ দলীয় জোটের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:57 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

Image
দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া (ফাইল ছবি)

দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া (ফাইল ছবি)

রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে বিরোধী দলীয় নেতা এই বৈঠক ডেকেছেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনে পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে।”

আটক নেতাদের মুক্তির দাবিতে সর্বশেষ গত ২৭ ও ২৮ মার্চ সারাদেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।  

গত ১১ মার্চ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের মুক্তির দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোট ১৮ ও ১৯ মার্চও ৩৬ ঘণ্টা হরতাল করে।

২৮ মার্চ হরতাল শেষে নতুন কোনো হরতালের ঘোষণা না দিলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

পুরনো খবর:

নতুন কর্মসূচি শিগগিরই: ফখরুল