২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে শহীদ মিনারে আগুন: জামায়াত নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে একটি স্কুলের শহীদ মিনারে আগুন দেয়ায় জড়িত অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 10:24 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার দুপুরে উপজেলার পীরপুরের সুকুরুননেছা চৌধুরী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে এ বিদ্যালয়ের ইসলামী শিক্ষার শিক্ষক এ কে এম ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গত ১৮ মার্চ সুকুরুননেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে আগুন দেয় দুর্বৃত্তরা। এর তিনদিন পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন।

ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, শহীদ মিনারে আগুন দেয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।