২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীরগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

হরতালের পক্ষে-বিপক্ষে মিছিলের সময় সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

আহতদের মধ্যে উপজেলা যুবদল সহ-সভাপতি মনোয়ার হোসেন মনু ও উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রাহেনুজ্জামান খোকনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আট জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বেলা ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা তিনটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর করে। এর প্রতিবাদে বিকাল ৫টায় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় বিএনপিও পাল্টা মিছিল বের করলে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড টিয়ারশেল ও ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ কর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর চালায় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামদ দাবি করেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তাদের ২০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বলেন, তাদের হরতাল বিরোধী মিছিলে বিএনপি কর্মীরাই আগে হামলা চালিয়েছে। এতে তাদের ১০ নেতাকর্মী আহত হয় বলেও দাবি করেন তিনি।