২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বৃহস্পতিবার হরতাল

যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের মুক্তির দাবিতে বৃহস্পতিবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 08:39 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হানুনুর রশিদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবারের মধ্যে দুই নেতাকে মুক্তি না দিলে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা জেলায় হরতাল পালিত হবে।

সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশে হাতবোমা বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক, মো. শাহজাহানসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে ফখরুল, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে মুক্তি দেয়া হয়। এ ঘটনায় দুটি ১৫৪ জনকে আসামি করে দুটি মামলা দিয়েছে পুলিশ।