২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮-১৯ মার্চ হরতাল

কার্যালয় থেকে আটক শীর্ষ নেতাদের মুক্তি না দিলে আগামী ১৮ ও ১৯ মার্চ হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

নেতাদের আটকের পর সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত সাংবাতিকদের জানান খোন্দকার মোশাররফ হোসেন। 

স্থায়ী কমিটির এই সদস্য জানান, বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান এবং নেতাদের গ্রেপ্তারের পর রাতে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া।

বিকালে নয়া পল্টনে ১৮ দলের সমাবেশ পণ্ডের পর মঙ্গলবার হরতাল ডাকে বিএনপি।

এর মধ্যে কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।

ওই অভিযানে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মী আটক হন।

নেতাকর্মীদের আটক হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন বিরোধীদলীয় নেতা। এই বৈঠকটি অবশ্য সকালেই ডাকা হয়।      

বৈঠকে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান।