২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল আবার আটক

সভা পণ্ডের পর হরতালের ঘোষণা দেয়ার ঘণ্টাখানেকের মধ্যে আটক হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:24 PM

Updated : 13 Oct 2022, 02:49 PM

সোমবার বিকাল সোয়া ৬টার দিকে নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে আটক করা হয় তাকে। এ নিয়ে বর্তমান সরকারের সময়ে তৃতীয়বার আটক হলেন ফখরুল।

সমাবেশ পণ্ডের পর ফখরুল ছিলেন দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় তার দপ্তরে। সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে পুলিশ।

দলীয় কার্যালয়ের সামনে থাকা পুলিশের প্রিজন ভ্যানে ফখরুলকে তুলে নেয়ার সময় বেশ কিছুক্ষণ টানা হেঁচড়াও চলে।

প্রিজন ভ্যানে তোলার সময় ফখরুল নেতা-কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় কার্যালয় থেকে ১৪ জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

ফখরুল আটকের দেড় ঘণ্টা আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পর পণ্ড হয়ে যায়।

এরপরপরই মঙ্গলবার হরতালের ঘোষণা দেন ফখরুল।