২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ‘গৃহযুদ্ধ’ দেখছেন এরশাদ

সাম্প্রতিক সহিংসতা দেশকে ‘গৃহযুদ্ধের’ দারপ্রান্তে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ বলেন, “যুদ্ধাপরাধীর বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত হয়ে পড়েছে এবং সৃষ্টি হয়েছে এমন এক সংঘাতময় পরিস্থিতি যা দেশকে একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।”

মানবতাবিরোধী অপরাধে বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার পর দেশজুড়ে তাণ্ডব চালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় ৩৫ জন।

বিবৃতিতে এরশাদ বলেন, “আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সকল প্রভাব ও চাপমুক্ত। কিন্তু সম্প্রতি শাহবাগ স্কয়ার এবং বিচার বিভাগের সমান্তরাল অবস্থান পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলেছে।

“আমরা শাহবাগের তারুণ্যের উচ্ছাসের বিরুদ্ধে নই কিন্তু তাদের কিছু কিছু দাবি ও কর্মসূচি প্রদানের মাধ্যমে পরিস্থিতি যে আরো জটিল হচ্ছে আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।”

এরশাদ ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরকালে প্রতিবাদ-আন্দোলনের ভাষা সংযত ও সুশৃংখল রাখতেও সকলের প্রতি আহ্বান জানান।

সহিংসতায় প্রাণহানি রোধে পরিস্থিতি মোকাবেলায় আরো বিবেচনাপ্রসূত দুরদর্শী সিন্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুকে ও ব্লগে মহানবী (সা.) ও কোরআন শরীফ নিয়ে অশালিন ও কুরুচিপূর্ণ বক্তব্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন