২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হরতাল প্রতিহতের ঘোষণা

কক্সবাজারে বৃহস্পতিবার জামায়াতে ইসলামির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ঘোষণা দেয়ার পাশাপাশি ফাঁসির রায় ছাড়া আর কোনো রায় মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন আন্দোলনকারীরা।

যুদ্ধাপরাধের ২০টি ঘটনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় রায় হবে বৃহস্পতিবার।

ওই দিন সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামি।

যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে।

বুধবার বিকাল ৫টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে জামায়াত-শিবির।

কক্সবাজার উদীচী, সাংস্কৃতিক ইউনিয়ন ও কক্সবাজার থিয়েটারের শিল্পীদের অংশগ্রহণে কবিতা ও গানের মধ্য দিয়ে চলছে জাগরণের স্লোগান। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সংহতি জানিয়ে বক্তব্য দেন।