২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামলায় ছাত্রলীগ নেতা আহত

সিলেটের দক্ষিণ সুরমায় মদনমোহন কলেজ ছাত্রলীগের এক নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 11:05 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার রাতে সিলেট নগরী থেকে দক্ষিণ সুরমা সদরখোলা গ্রামের বাড়ি যাওয়ার হামলার শিকার হন মদনমোহন কলেজ ছাত্রলীগ সভাপতি অরুণ দেবনাথ সাগর।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শিবিরের সমর্থকরা এ হামলা চালিযেছে বলে অরুণ দাবি করছেন।

আহত অরুণ সাংবাদিকদের বলেন, গ্রামে ঢোকার পরপরই কয়েকজন শিবিরকর্মী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন বলেন, পুলিশ হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।