২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগাতিপাড়ায় আ. লীগের কাউন্সিল নিয়ে সংঘর্ষ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দশ জন আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 05:59 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী ৫ মার্চ বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে নাটোর জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক জামিলুর রহমান ও বাগাতিপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে বুধবার সন্ধায় তমালতলা বাজারে সংঘর্ষ হয়।

সংঘর্ষে শরীফুল ইসলাম, জামিলুর রহমান, কালু, আমিন, মোখলেসুর রহমান, কাওসার ওয়াদুদসহ দুই পক্ষের দশ জন আহত হয়। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতদের রাতে নাটোর ও বাগাতিপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনার জন্য শরীফুল ইসলাম ও জামিলুর রহমান পরস্পরকে দায়ী করেছেন। এটা দলীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ওই ঘটনা নিয়ে কোন পক্ষই লিখিত কোনো অভিযোগ করেননি।