২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পুলিশ-জামায়াত সংঘর্ষ

কুমিল্লায় মিছিল করার সময় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় সাত জনকে আটক করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 11:21 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

নগরীর টমছম ব্রিজ এলাকায় শুক্রবার দুপুরে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাবোর্ড মসজিদ থেকে জুমার নামাজ শেষে জামায়াতের নায়েব আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে সম্মিলিত ওলামায়ে পরিষদের ব্যানারে একটি মিছিল বের করেন জামায়াত-শিবির নেতাকর্মীরা।

মিছিলটি টমছম ব্রিজ এলাকায় পুলিশ আটকালে তারা পুলিশের ওপর হামলা করে। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সহিংসতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে।

নগর জামায়াত নেতা আটক

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, নগর জামায়াত নেতা কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম ভূইয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহ¯পতিবার রাতে নগরীর ইস্টার্ন প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি আর্দশ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।

তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।