২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির জেলায় বর্ধিত সভার কর্মসূচি স্থগিত

দলীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি জেলা ও মহানগরের বর্ধিত সভার যে কর্মসূচি হওয়ার কথা ছিল তা স্থগিত করেছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য  কারণবশত ১৫ ও ১৬ জানুয়ারি এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আগামী মার্চ মাসে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত রয়েছে দলটি। এই উপলক্ষে দলের ৭৫ টি সাংগঠনিক জেলায় বর্ধিত সভা আয়োজনের ঘোষণা করা হয়েছিল।